সেদিন প্রভাত ফেরীতে তোমার সাথে দেখা
সেদিন দেখেছিলাম তোমার হাসি মাখা মুখ।
শুনেছিলাম তোমার কথার গাঁথুনী।
তারপর অনেকটা পথ তোমার সাথে হাঁটলাম
ঘুরলাম, কথা বললাম ঘন্টার পর ঘন্টা।
এখন তোমাকে দেখিনা আগের অবয়বে
যেন শূণ্যতা ঘিরেছে তোমায়,
এখন তোমার মুখে আর হাসি ফুটেনা।
বিষন্ন লাগে তোমায় সারাটি ক্ষণ।
আজ সেদিনের কথা ভেবে
অশ্রু সিক্ত আখি,
এখন তুমি আর প্রভাভ ফেরীতে আসোনা
আমিও এখন আজ যাই না প্রভাত ফেরীতে।
আজ যেন সব কিছু এলোমেলো মনে হয়
যেন কিছুই আগের মতো নেই,
এখন আর কারো উপর রাগ অভিমান হয়না,
এখন যেন ভাল লাগা বলতে কিছুই নেই।
সুখেন নিশান উড়ে ছিল হৃদয় আকাশে
সে সময় দিনগুলো ভাল কেটে ছিল।
আমার আকাশে সুখের পতাকা শোভা পায়না
তাই তো সেদিন প্রবল বাতাসে
ছিড়ে গেছে সেই সুখের নিশানটি।
Filed under: কবিতার খাতা। | Tagged: কবিতা, কবিতার খাতা, প্রবাস



হিমেল ভাই, আপনার ব্লগটিতে অনেক মানুষের আনাগোনা হয় বলে একটা লিংক পেলাম ওদেরই ড্যাশবোর্ড থেকে। ব্লগ দেখে, কবিতা পড়ে দারুণ ভালো লাগলো। আপনার প্রচেষ্টার প্রসংশা করতে হয়। আশা করি আগামীতেও এমনি কিছু সুন্দর লেখা উপহার দেবেন আমাদের।
কবিতার কয়েকটা বানান একটু চোখে লাগলো। শুধরে নেবেন কি?
কথার গাঁথনী —> কথার গাঁথুনী
শুন্যতা –> শূণ্যতা
ক্ষন –> ক্ষণ
সোভা –> শোভা
মাহমুদ ফয়সাল ভাই,
আপনাকে অসং ধন্যবাদ ব্লগে এসে সময় নষ্ট করে ব্লগটি পড়ার জন্য।
আমার এই উল্টা পাল্টা লেখা যে ভাল আপনাদের ভাল লাগে শুনে খুবই খুশি হলাম।
আপনি যে ভুল গুলির কথা বলেছেন তা আমি এখনি ঠিক করে নিচ্ছি। আপনার মতো একজন পাঠক ভাই পেয়ে নিজেকে ধন্য মনে করি।
মাঝে মাঝে ব্লগে এসে ছোট ভাইয়ের ভুল গুলি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।
হিমেল ভাইয়া, আমি পড়তে পছন্দ করি। মাঝে মাঝে লিখতাম ছোটবেলা থেকেই। কিন্তু ব্লগিং এ নতুন আমি। আমি একটা ব্লগ লিখেছি– সেইটা আপনার এইটার মত এত রাজকীয়, আর বহুল আয়োজন সমৃদ্ধ না। ইচ্ছে হলে একটা ঢুঁ মেরে আসবেন। লিংক দিয়ে দিচ্ছিঃ
http://mahmudfaisal.wordpress.com/
ব্লগিং নিয়ে উপদেশ আমার কাছে স্বাগতম, আমি এই পথে নতুন তো! ……
onek sundor
ধন্যবাদ পড়ে মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার ইউটুবের ভিডিওটা দেখেছি। জটিল হয়েছে ভিডিওটা।
ভালো লাগলো!!
আপনার যে ভাল লেগেছে তা শুনে আমার ও খুব ভাল লাগলো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ধন্যবাদ,
কবে লিখেছিলেন কবিতাটি?
আজই লিখেছি।
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।
shundor hoyese….
মাহমুদ ফয়সাল ভাইয়া,
আপনার লেখার হাত যে ভাল তা তো আপনার ব্লগই বলে দেয়।
আপনার ব্লগটি দেখলাম, ভাবছি একদিন টাইম নিয়ে বসে আপনার ব্লগটি পড়বো।
ধন্যবাদ আপনাকে।