অনেক ইচ্ছে,
তোমায় নিয়ে একদিন বৃষ্টিতে ভিজবো।অনেক ইচ্ছে,
তেমায় নিয়ে সারা রাত চাঁদ দেখবো।অনেক ইচ্ছে,
তোমায় নিয়ে জোৎস্না কুড়াবো।অনেক ইচ্ছে,
তোমার কোলে মাথা রেখে ঘুমাবো।অনেক ইচ্ছে,
তোমার হাতে হাত রেখে সারাদিন ঘুরবো।অনেক ইচ্ছে,
তোমার কপালে ভালবাসার ছবি আঁকবো।
অনেক ইচ্ছে,
তোমায় নিয়ে কবিতা লিখবো।অনেক ইচ্ছে,
তোমায় ভালবাসার গান শুনাবো।অনেক ইচ্ছে,
তোমার চোখে চোখ রেখে আমি হারাবো।
Filed under: আজাইরা প্যচাল, কবিতার খাতা। | Tagged: কবিতা, কবিতার খাতা, তুমি, প্রবাস, বাংলা ইতালী, ভালবাসা, Bangla



নতুন লেখা কই হিমেল ভাইয়া?
হিমেল ভাই! আমিতো এই নতুন লেখা খেয়াল করিনি

ভালো লাগলো… আপনি ইদানিং বড় রোমান্টিক হয়ে যাচ্ছেন, ঘটনা কি?
লক্ষণ তো ভিন্ন লাগছে
ধন্যবাদ মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
আমি ভাইয়া আমার লেখায় নজর দেবার জন্য।
এতো ইচ্ছের সমাপ্তি কোথায়? যাকে নিয়ে এত ইচ্ছে তাকে কি পাওয়া গেছে নাকি শুধু বলেই
সমাপ্তি টানতে চাচ্ছেন?
কবিতার এই লাইনটি অনেক মধুর…অনেক ইচ্ছে,
তোমার চোখে চোখ রেখে আমি হারাবো।
ইচ্ছে তো আর সমাপ্তি নেই, অনেক ইচ্ছে তবে যাকে নিয়ে ইচ্ছের এতো আয়োজন তাকে এখনো পাওয়া যায়নি।
তবে যদি খুঁজে পাই, তবে ইচ্ছের বাস্তবায়ন করবো বলে আশা রাখি।
ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করি নিয়মিত ব্লগে আসবেন।
ভাল লাগল ভাইয়া।
আপনার ব্লগটিও ঘুরে দেখেছি। ভাল লেগেছে আপনার ব্লগটিও।
ধন্যবাদ আমার ছোট্ট ঘরে আসার জন্য।