১০০% আজাইরা প্যচাল।

১. পৃথিবী বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর মানুষ গুলো।
আঁধারে ঘিরেছে সব কোথাও নেই একটু আলো,
পৃথিবী বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর মানুষ গুলো।

২. ওই যে নীল আকাশ দেখছো, দেখছো নীল নীলান্তর। আমি একদিন হারিয়ে যাবো ওই নীলের মাঝে। আকাশের নীল আর আমার নীল মিলে হবে এক কষ্টের পাহাড়। যদি কখনো আমাকে মনে পড়ে তবে আকাশের ওই নীলের মাঝে খুঁজে নিও আমায়।

৩. “একাকিত্ব” তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমায় ভালবাসি, অনেক বেশী ভালবাসি। আমি তোমাকে চাই, শুধুই তোমাকে চাই।

৪. ইদানীং লাইফটা কে বড় বিরক্তকর মনে হয়, কিচ্ছু ভাল লাগেনা। না গান শুনতে, না লিখতে না পিসিতে বসতে, না বন্ধুদের সাথে বের হতে।
কেন এমন হল? কেন? কেন?

৫. আমি এক পথ হার পথিক, এখন আর পথ খুঁজিনা। আমি পথ হারিয়েছি, নাকি পথ আমায় হারিয়ে। যদি কখনো ভুল করে পথের দেখা পাই তবে জানতে চাইবো।

One Response

  1. আমারো একই প্যাঁচাল হিমেল ভাই…
    আরে……
    বাদ দেন। জীবনটাকে গুছিয়ে যা করা দরকার সেইটা করেন।
    আমাদের ত কোন ভালো কাজই করতে ইচ্ছা করেনা।

    তাই বলে সব আজাইরা না নিশ্চয়ই। শীঘ্রই সুন্দর একটা মন ভালো করা পোস্ট দেন
    :D

Leave a Reply