উবুন্টুতে এসে বাংলা লিখছি যেভাবে।

ডিসেম্বর 19, 2009

উবুন্টুতে এসে প্রথমে খুবই হতাশ হয়েছিলাম এই ভেবে যে উইন্ডোজ তো অভ্র সফটওয়্যার দিয়ে লিখতাম ইউনিজয় লেয়াউটে কিন্তু এখানে তো লিখতে পারছিনা । আর অভ্র তো উবুন্টুতে সাপোটর্ করে না। তারপর বিভিন্ন ব্লগ ও ফোরামে ঘুরে ফিরে তেমন কিছুই পাচ্ছিলাম না। অভ্র দিয়ে লেখা য়ায় তবে তা ফনেটিক লেয়াউটে আমি আমার ফনেটিকে লিখতে পারিনা। তারপর খুঁজে পেলাম আমাদের প্রযুক্তির এই পোষ্টটি

তারপর এখন থেকে খুবই ভালভাবে ইউনিজয় লেয়াউনটে বাংলা লিখতে পারছি। এখন আর বাংলা লিখতে অভ্র সফটওয়্যারের দরকার হয়না। ইউনিজয় লেয়াউনে লিখতে আমাকে যা যা করতে হয়েছে।

  • System > Preferences > IBus Preferences
  • যে উইন্ডো তে আসবে তাতে Yes চাপুন।
  • Show input method name on language bar এ টিক চিহ্ন দিন।
  • ঐ উইন্ডোরেই Input Method ট্যাব এ যান। সেখানে Select an input method এ Bengali > Unijoy সিলেক্ট করে এড করুন।
  • এই উইন্ডোর Advanced ট্যাব এ Use system keyboard layout এর টিক মার্ক টি তুলে দিন।
  • Close করে বের হয়ে আসুন এবং পিসিটি রিস্টাট করুন। তারপর যেখানে ইচ্ছে লিখুন ইউনিজয় লেয়াউটে বাংলা।
2 Responses leave one →
  1. ফেব্রুয়ারি 3, 2010

    এটা যখনকার পোস্ট, তার আগেই লিনাক্সের জন্যে অভ্র চলে এসেছিল মনে হয়। http://ubuntubd.wordpress.com/2009/09/03/%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87/

    • ফেব্রুয়ারি 4, 2010

      হ্যাঁ তারেক ভাই, তার আগেই লিনাক্সে অভ্র এসেছে, আমি লিনাক্সে অভ্র ব্যবহার করিনা এজন্য যে আমি ফনেটিক লেয়াউটে লিখতে পারিনা। আমি বিজয় ও ইউনিজয়ে লিখে থাকি।
      আর উবুন্টু ৯.১০তে আমি ইউনিজয় লেয়াউট ডিফল্ড ভাবে পেয়েছি।

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS