যেদিন

যেদিন আমার
জীবন নামাক কলমের কালি হয়ে যাবে শেষ
বাড়ীতে পরিবে কান্নার রোল,
আত্নীয় স্বজন পাইবে খবর
আসিবে দেখিতে আমায়।
মা আমার কাঁদিবে সেদিন
বলে হায় হায়।

সেদিন,
কেউ আনিবে কাফনের কাপড়
কেউ গরম করিবে জল.
কেউ কাঁটিবে ঝাড়ের বাঁশ
কেউ আসিয়া খুঁজিবে আমার লাশ।
কেউ খুড়িবে কবর,
মা আমার সেদিন
কান্নার থাকিবে বিভোর।

গোসল দিয়ে সাদা কাপড়ে জড়াবে
কাঠের পালকি সাজাবে
প্রার্থনা শেষে কাঁধে তুলিবে লাশ
সবাই জানাবে আমায় বিদায়,
মা আমার কাঁদিবে [...]

১০০% আজাইরা প্যচাল।

১. পৃথিবী বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর মানুষ গুলো।
আঁধারে ঘিরেছে সব কোথাও নেই একটু আলো,
পৃথিবী বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর মানুষ গুলো।
২. ওই যে নীল আকাশ দেখছো, দেখছো নীল নীলান্তর। আমি একদিন হারিয়ে যাবো ওই নীলের মাঝে। আকাশের নীল আর আমার নীল মিলে হবে এক কষ্টের পাহাড়। যদি কখনো আমাকে মনে পড়ে তবে আকাশের [...]

গত রাতে

গত রাতে আমি ঘুমাইনি
বসে বসে দেখিছি চাঁদের হাসি
তাঁরাদের মেলা,
বসেই ছিলাম জানালার পাশে
একটুও ঘুমাইনি।
আমি শুনেছি পুরানো দিনের গান
হারিয়ে গিয়েছিলাম গানের মাঝে
মনে হচ্ছিল,
কোন পরিচিত একজন
আমায় গান শুনাচ্ছে।
তবে কে সে?
এখনো জানা হয়নি।
গত রাতে আমার একটু ঘুম হয়নি।

দিনলিপি…

ভোর ৪টার দিকে সেহরী খেতে উঠে দেখি বাহিরে মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে ভাল লাগে, বৃষ্টিতে ঘুমাতে ভাল লাগে। কিন্তু আজ সকালের বৃষ্টি দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। সেহরী খেয়ে নামাজ পড়ে টানটান একটা ঘুম দিলাম। ভেবেছিলাম ৮টার দিকে হয়তো বৃষ্টি থাকবে না। ৮:১০ ঘুম ভাংলে দেখে টুপটাপ বৃষ্টি পড়ছেই। এই বৃষ্টি দেখে ব্লগার [...]