SoundCloud দিচ্ছে ওয়ার্ডপ্রেসে অডিও ফাইল পোষ্টের সুবিধা।

2010 ফেব্রুয়ারি 7

আমরা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে থাকি, আমার মতো অনেকেরই জানা ছিল না কিভাবে ওয়ার্ডপ্রেসে অডিও ফাইল পোষ্ট করা যায়। তাদের জন্য আজকের এই পোষ্ট।

ওয়ার্ডপ্রেসে অডিও ফাইল পোষ্ট করার সুযোগ দিয়েছে SoundCloud এখানে যদি আমরা কোন Mp3 বা Mp4 ফাইল আপলোড করি তবেই আমরা তা ওয়ার্ডপ্রেসে পোষ্টে শেয়ার করতে পারবো।

আপনার পছন্দের গান বা অডিও ফাইল আপনাকে SoundCloud এ আপলোড করতে হবে নয়তো ওখান থেকে খুঁজতে হবে তারপর সেই গানটি চালু করে Share বাটনে ক্লিক করুন।
চিত্র :
বিস্তারিত পড়ুন…

উবুন্টু ৯.১০তে “কমপিজ ফিউশন” ইন্সটল করফিগারেশন ও কমান্ড।

2010 ফেব্রুয়ারি 3

উবুন্টু ব্যবহার করবো কমপিজ ফিউশন ব্যবহার করবো না এটাতো হতেই পারেনা। অনেকের চোখ ধাধাতো ডেক্সটপ দেখে আমার ও ইচ্ছে হলো কমপিজ ফিউশন ব্যবহার করার। আমি যেভাবে কমপিউ ফিউশন এ্যকটিভ করেছি তা নিন্মে বলছি। এতে যদি কারো কোন হেল্প হয় তবে তা হবে আমার অতিরিক্ত পাওয়া।

প্রথম ধাপ : ইন্সটল

Applications – Ubuntu Software Center থেকে Compiz লিখে কয়েকটি ছোট ছোট সফটওয়ার ডাউনলোড করে নিন। নিচে চিত্রটি দেখুন:

এখন ডাউনলোড করে নিবো গ্রাফিক্স কার্ডটি ইনস্টল করে নেই এভাবে —System—;Administration—;Hardware Drivers গিয়ে ইনস্টল এ ক্লিক করুন।
এখন Terminal খুলে নিচের কমান্ডটি লিখুন :

sudo apt-get install compizconfig-settings-manager compiz-fusion-plugins-extra compiz-fusion-plugins-main compiz-plugins emerald

প্রথম ধাপ শেষ এবার কম্পিউটারটি রিস্টাট করুন।
বিস্তারিত পড়ুন…

একটি জীবন যেমন করে শেষ হয়।

2010 জানুয়ারি 14
by হিমেল

প্রতিটি “সকাল” যেন আমার কাছে একটি নবাগত নিষ্পাপ শিশু।
শিশুটি যেমন দিন, মাস , বছর পেরিয়ে বড় হতে থাকে আর দেখতে পাই আলো কিংবা আধারের পথ। কখনো খুঁজে পায় সুখ আবার আবার খুজে পায় সীমাহীন কষ্টের জীবন।

আমার জীবনের প্রতিটি সকাল ঠিক তেমনি, সূর্যোদয়ের পর পর শুরু হয় আমার একটি জীবন। ২৪ ঘন্টার এই জীবনে, আমি অনেক কিছু দেখি অনেক কিছু শিখি, মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনটা কে অনেক ইনজয় করি। এই জীবনে আমি স্বপ্ন দেখি, অনেক কেউ স্বপ্ন দেখায় আবার কারো স্বপ্ন ভেঙ্গে দেই। এই জীবনে আসে কাল বৈশাখী ঝড় আবার কখনো বসন্ত।

রাতে বিছানায় গিয়ে আমার এই জীবনের হিসার কষি মাঝে মাঝে অনেক কান্না পায় সেদিনের সেই ছোট্ট জীবনটার জন্য। সেদিন থেকে শিক্ষা নিয়ে পরের দিনের নতুন জীবনের প্রত্যাশায় চোখ বন্ধ করি।

পারফেক্ট স্কীনশট নিতে KSnapshot একটি অসাধারন সফটওয়্যার। (উবুন্টুর জন্য)

2010 জানুয়ারি 9

KSnapshot সফটওয়্যারটি ব্যবহার করে পারফেক্ট স্কীনশট নেওয়া যায়। উবুন্টুতে stamp/R Sist বাটন চাপলেও ফুল স্কীনশট পাওয়া যায় তবে তাতে পরে আবার নির্দিষ্ট অংশের জন্য অন্য সফটওয়্যার ব্যবহার করতে হয়। আমরা যারা উবুন্টু ব্যবহার করি তাদের জন্য KSnapshot সফটওয়্যারটি একসাথে সব সুবিধা দিবে।

ডাউনলোডের নিয়ম : Applications —> Ubuntu Software Centre –> Get Free Software এর ঘরে KSnapshot লিখুন।
এবার ইনষ্টল করুন।

ব্যবহারের নিয়ম : প্রথমে ওপেন করুন এভাবে Applications — Graphics — KSnapshot. এরপর Capture mode টা Region রাখুন এবং New Snapshot এর ক্লিক করে নতুন স্কীনশট নিন।

এবার পেজের যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই স্কীনশট নিন।

ফ্রী ডাউনলোড করুন ফেসবুক ও টুইটার আইকন ।

2010 জানুয়ারি 8
by হিমেল


আজকাল নেট ব্যবহার করেন কিন্তু ফেসবুক ও টুইটারের সাথে পরিচিত নয় এমন লোক খুবই কম। অামরা অনেক সময় ফেসবুক ও টুইটারের জন্য জন্য আইকন খুঁজে থাকি। আপনাদের জন্য নিয়ে এলাম ফেসবুক আইকন ও টুইটারের অনেকগুলি আইকন।
আইকন গুলি পাবেন ২৫৬ X ২৫৬, ১২৮ X ১২৮, ৬৪ X ৬৪, ৩২ X ৩২ ও ১৬ X 16 পিক্সেলের।
তাহলে আর দেরী করে লাভ কি? যদি দরকার হয় ডাউনলোড করে নিন।


ফেসবুক আইকন ডাউনলোড।

টুইটার আইকন ডাউনলোড।

ওয়ার্ডপ্রেসে গ্রুপ ব্লগিং।

2010 জানুয়ারি 2

আমরা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে থাকি আমরা নিজেরা শুধু নিজেদের ব্লগেই লিখে থাকি। তবে মাঝে মাঝে আমরা এমন কিছু ব্লগ দেখি যেখানে শুধু ব্লগ এডমিন ই লিখছেন না। এডমিনের পাশাপাশি লিখছেন আরো অনেকে যাকে আমরা গ্রুপ ব্লগিং বলতে পারি।
আজ আমরা যেন নিবো কিভাবে ওয়ার্ডপ্রেসে গ্রুপ ব্লগিং করা যায়।
গ্রুপ ব্লগিং কারার জন্য প্রত্যেক ব্লগারের একটি করে ওয়ার্ডপ্রেস ব্লগে একাউন্ট থাকতে হবে।

প্রথমত যা যা করতে হবে…
ব্লগ এডমিন কে ব্লগে লগএন করার পর যাদের নিয়ে গ্রুপ ব্লগিং করতে চান তারা যে ইমেই আইডি দিয়ে ওয়ার্ডপ্রেসে একাউন্ট করেছিলেন সেই ইমেইল আইডিটি যোগ করতে হবে
আইডি যোগ করুন এভাবে : ব্যবহারকারি > লেখক ও ব্যবহারকারি > Add User Fom Community > User E-Mail এর ঘরে ব্লগারের ইমেইল আইডি লিখে Add User এ ক্লিক করুন।
ঠিক নিচের ছবিটির মতে।

এড করা হয়ে গেল দেখবেন উপরে ব্লগারের নাম এসে গেছে।
বিস্তারিত পড়ুন…

ওয়ার্ডপ্রেসের কয়েকটি উপকারী প্লাগিন।

2009 ডিসেম্বর 27

আমার ব্লগিং শুরু ওয়ার্ডপ্রেস দিয়েই, তারপর যাই ব্লগস্পটে, এখানে খুবই ভাল লাগছিল ব্লগিং করতে। তারপর আবার ফিরে আসি ওয়ার্ডপ্রেসেই তবে এবার co.cc থেকে একটি ফ্রী ডোমেইন নিয়ে, শুরু করি ওয়ার্ডপ্রেসে ব্লগিং, এখানে প্লাগিং এর সুবিধাটা আমার বেশ ভাল লেগেছে। আমি কয়েকটি প্লাগিং ব্যবহার করছি।
আমার ভাললাগা কয়েকটি প্লাগিন…

১. BanglaKb একটি অসাধারন প্লাগিন, যা ব্যবহার করি আপনি ওয়ার্ডপ্রেসে বাংলা লিখতে পারবেন কোন রকম সফটওয়ার ছাড়াই, এবং আপনার ব্লগের ভিজিটররা মন্তব্য করতে পারবেন বাংলাতে।
নিচের ছবিতে দেখুন আমি BanglaKb ব্যবহার করে লিখছি।

বাকিটুকু পড়ুন…